advertisement
advertisement

বিশ্বকাপ–যাত্রায় নামছে বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বিশ্বকাপ–যাত্রায় নামছে বাংলাদেশ

দেশ ছাড়ার আগে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে মোহাম্মদ সালাহউদ্দীনের সঙ্গে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ

advertisement

এত দিন ওয়ানডেতে বাংলাদেশের একটাই লক্ষ্য ছিল—র‍্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থেকে যেকোনো মূল্যে জায়গা পেতে হবে বিশ্বকাপে। ২০২৪ সালের শেষ দিক থেকে পরের এক বছরে পাঁচটি সিরিজ হেরে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ।র‍্যাঙ্কিংয়ে এগিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ মেলাতে ঘরের মাঠের সিরিজে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের মতো স্পিন উইকেটে ফিরে গিয়েছিল।

ওই সিরিজ জেতার পর পাকিস্তান, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতে নিশ্চিত হয় বিশ্বকাপে সরাসরি খেলা। গত সপ্তাহে চূড়ান্ত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিংও।বাংলাদেশের দৃষ্টিটা তাই এখন সরাসরি দক্ষিণ আফ্রিকা–জিম্বাবুয়ে আর নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে। বিশ্বকাপ সামনে রেখে এরই মধ্যে অধিনায়ক বদল হয়েছে ওয়ানডে দলের।

টানা চার সিরিজ জিতিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা মেহেদী হাসান মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।তিন স্পিনার— আলিস আল ইসলাম, তানভীর ইসলাম ও রিশাদ হোসেনমাঝে বাজে পারফরম্যান্সের কারণে প্রায় এক বছর দলের বাইরে ছিলেন লিটন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর