advertisement
advertisement

৮০ টাকার নিচে শুধু পেঁপে আর কুমড়া, সব সবজির দামই চড়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
৮০ টাকার নিচে শুধু পেঁপে আর কুমড়া, সব সবজির দামই চড়া

সবজি বিক্রিতে ব্যস্ত বিক্রেতারা। গতকাল বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে

advertisement

শীত মৌসুম আসার আগে বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। পেঁপে ও মিষ্টিকুমড়া ছাড়া আর কোনো সবজিই যেন ৮০ টাকার কমে পাওয়া যাচ্ছে না।তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। ব্রয়লার মুরগির দাম কমলেও ডিম উচ্চ দামে স্থিতিশীল রয়েছে। চালের বাজারও গত সপ্তাহের দামে অপরিবর্তিত আছে।গতকাল বৃহস্পতিবার সরেজমিনে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

দেখা যায়, ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি ও পটোল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। বেগুন ও কাঁকরোলের কেজি ১০০ টাকা। শীতের আগাম জাতের মুলা ও ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এর ঠিক দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে শীতের আগাম শিম—কেজি ১৬০ টাকা। আর প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে আরও বেশিতে, ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে।টাউন হল বাজারের সবজি বিক্রেতা লিটন মিয়া জানান, শীতের সবজি আসার আগে দাম এমনিতেই কিছুটা বাড়তি থাকে।

এর ওপর ট্রাকভাড়া বেড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর