আসুসের আরওজি সিরিজের নতুন গেমিং ল্যাপটপ
রিপাবলিক অব গেমার্স (আরওজি) সিরিজের একাধিক নতুন মডেলের গেমিং ল্যাপটপ উন্মোচন করেছে আসুস বাংলাদেশ। সম্প্রতি আরওজি সিরিজের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আরওজি জেফিরাস ডুও (জিএক্স৬৫১), জেফিরাস জি১৪ (জিইউ৪০৫), জেফিরাস জি১৬ (জিইউ৬০৬) ও আসুস টাফ গেমিং ১৬ (এফএক্স৬১০) মডেলের ল্যাপটপগুলো বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আসুস বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ল্যাপটপগুলোর মধ্যে আরওজি জেফিরাস ডুও মডেলে রয়েছে ১৬ ইঞ্চির দুটি ওলেড পর্দা। ফলে সহজেই একটি পর্দায় গেম খেলার পাশাপাশি অন্যটিতে চ্যাট, গেমিং গাইড বা বিভিন্ন অ্যাপ চালু রাখা যায়।
এ ছাড়া ভিডিও এডিটিং ও গ্রাফিকস ডিজাইনের মতো কাজেও অন্য পর্দা ব্যবহার করা যায়।জেফিরাস জি১৪ ও জি১৬ মডেলের ল্যাপটপগুলো গেমিংসহ অন্যান্য জটিল কাজের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।