‘বহুমাত্রিক দুর্যোগ মোকাবিলায় চাই শক্তিশালী ও সমন্বিত অংশীজন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস (১৩ অক্টোবর) উপলক্ষে ‘বহুমাত্রিক দুর্যোগ মোকাবিলায় চাই শক্তিশালী ও সমন্বিত অংশীজন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ১২ অক্টোবর ২০২৬ ঢাকার প্রথম আলো কার্যালয়ে। এই বৈঠকের আয়োজন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও প্রথম আলো।
সহযোগিতায় ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন, স্টার্ট বাংলাদেশ হাব ও ইডিএম।নুরুন আখতারঅতিরিক্ত সচিব, ত্রাণ কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশ বিশ্বের দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে নবম। যুগের পর যুগ দুর্যোগ মোকাবিলা করতে করতে এ দেশের মানুষ দুর্যোগ মোকাবিলায় নিজেদের সক্ষমতা গড়ে তুলতে পেরেছে।
শুধু সরকার ও বেসরকারি সংস্থার সহায়তায় এত বড় বড় দুর্যোগ মোকাবিলা সম্ভব হতো না, যদি মানুষ নিজেরাই ঘুরে দাঁড়ানোর সামর্থ্য অর্জন না করত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।