advertisement
advertisement

চোখের নিচে কালি পড়ে কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
চোখের নিচে কালি পড়ে কেন

ক্লান্ত থাকলে চোখের নিচে কালচে দাগ, ফোলা ভাব কিংবা সূক্ষ্ম ভাঁজ দেখা দিতে পারে

advertisement

পড়াশোনা, নিয়মিত ক্লাস, পরীক্ষা আর নানা কাজের ব্যস্ততায় দিন কীভাবে কেটে যায়, তা বোঝাই যায় না। এই ব্যস্ততায় আমরা অনেক সময় খেয়ালই করি না, শরীরের প্রয়োজন অনুযায়ী ঘুম হচ্ছে কি না। অথচ ঘুমের অভাব ও অতিরিক্ত ক্লান্তির ছাপ সহজেই ফুটে ওঠে চেহারায়।ক্লান্ত থাকলে চোখের নিচে কালচে দাগ, ফোলা ভাব কিংবা সূক্ষ্ম ভাঁজ দেখা দিতে পারে। কারণ, চোখের চারপাশের ত্বক মুখের অন্য অংশের তুলনায় অনেক পাতলা ও সংবেদনশীল।

ফলে ঘুমের অভাব, রোদ কিংবা বয়সের প্রভাব এই অংশে সহজেই বোঝা যায়। তা ছাড়া মুখের অভিব্যক্তি প্রকাশের সময় চোখের চারপাশের পেশি নিয়মিত কাজ করে। আমরা দিনে প্রায় ২৮ হাজারবার চোখের পলক ফেলি বলেও ধারণা করা হয়।অনেকে ভাবেন, পরীক্ষার পর বা ব্যস্ততার শেষে এক রাত ভালোভাবে ঘুমালেই চোখের নিচের কালচে দাগ ও ফোলা ভাব পুরোপুরি দূর হয়ে যাবে। কিন্তু বিষয়টি এত সহজ নয়।

ঘুমের অভাব এর অন্যতম কারণ হলেও বংশগত বৈশিষ্ট্য, ত্বকের রং ও পুরুত্ব, রোদে থাকা এবং শরীরে পানির ঘাটতির মতো বিষয়ও এতে ভূমিকা রাখে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর