নিজের বাগানে পরিচর্যার কাজ করছেন সুমন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী গ্রামে
সুমন আহমেদ তখন সপ্তম শ্রেণির ছাত্র। তাঁর বাবা আবদুল হামিদ হাওলাদার অন্যের জমিতে বর্গা চাষ করতেন। একবার একটি জমিতে ডাল চাষ করেছিলেন। বর্গার ভাগ রেখে জমির তিন মালিকের প্রাপ্য ডাল সমান করে তাঁদের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। কাঁধে ডালের বস্তা নিয়ে সুমনও ছিলেন বাবার সঙ্গে। তিন মালিকের একজনের বাড়িতে ডাল পৌঁছে দেওয়ার পর অভিযোগ এল, তাঁকে ডাল কম দেওয়া হয়েছে। এ নিয়ে সুমনের বাবাকে ভর্ৎসনাও করেন।
কথাটি গভীরভাবে দাগ কাটে কিশোর সুমনের মনে। সেদিনই তিনি সংকল্প করেছিলেন, একদিন নিজের জমির কৃষক হবেন। ৭২ বছর বয়সে সেই সংকল্প পূরণ করেছেন সুমন। যে জমিতে তাঁর বাবা একসময় বর্গা চাষ করতেন, সেই জমিই কিনেছেন তিনি। বিদেশে রংমিস্ত্রির কাজের মাধ্যমে উপার্জিত অর্থে পরে সেখানে গড়ে তুলেছেন সমন্বিত কৃষি খামার। পেঁপে, বেগুন, ধুন্দুল, মিষ্টিকুমড়া ও মাছ চাষের পাশাপাশি উৎপাদন করছেন পেঁপে ও বিভিন্ন সবজির চারা।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী গ্রামের সুমন এখন শুধু সফল কৃষক নন, অন্যদেরও কৃষি উদ্যোক্তা হওয়ার পথ দেখাচ্ছেন।বিদেশে গিয়ে কৃষি নিয়ে নতুন অভিজ্ঞতা দরিদ্র পরিবারের সন্তান সুমন সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।