advertisement
advertisement

রাশফোর্ডকে ছেড়ে গর্ডনকে কেন বেছে নিয়েছিল বার্সেলোনা, মিলছে উত্তর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
রাশফোর্ডকে ছেড়ে গর্ডনকে কেন বেছে নিয়েছিল বার্সেলোনা, মিলছে উত্তর

বর্তমানের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাথায় রেখেই ২৫ বছর বয়সী গর্ডনকে দলে নিয়েছে বার্সেলোনা।

advertisement

ফুটবলে কিছু সিদ্ধান্তের উত্তর পাওয়া যায় সঙ্গে সঙ্গেই।কিছু সিদ্ধান্তের উত্তর পেতে অপেক্ষা করতে হয়। আবার কিছু সিদ্ধান্ত এমন, যেগুলো নেওয়ার সময় মনে হয় বিরাট এক জুয়া খেলতে নেমেছে ক্লাব। সফল হলে দূরদর্শিতা, ব্যর্থ হলে নির্বুদ্ধিতা!সর্বশেষ গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনা যখন মার্কাস রাশফোর্ডকে স্থায়ীভাবে না রেখে অ্যান্টনি গর্ডনের পেছনে বিপুল অর্থ খরচ করার সিদ্ধান্ত নিল, তখন সেটিকে জুয়া বলেই মনে হয়েছিল।

প্রশ্ন উঠেছিল, যে খেলোয়াড় ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন, তাঁকে ছেড়ে কেন এমন একজনের পেছনে ছুটছে বার্সেলোনা, যাঁকে নতুন করে সবকিছু প্রমাণ করতে হবে?মাঠে নামলেই এক হালি করে গোল করছে বার্সামৌসুমের মাত্র ১০ ম্যাচ পেরিয়েছে। এখনই চূড়ান্ত রায় দেওয়ার সময় আসেনি।

তবে গর্ডন এরই মধ্যে এমন কিছু করে দেখিয়েছেন, যাতে বার্সেলোনার সিদ্ধান্তের পেছনের যুক্তিটা পরিষ্কার হতে শুরু করেছে।গত মৌসুমে লিগসহ বার্সেলোনার দুটি শিরোপা জয়ের পথে ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ডের অবদান ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর