advertisement
advertisement

পাটখড়ির ‘গাছে’ বাবুইয়ের বাসা—দুর্গামণ্ডপে অরণ্যের আবহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
পাটখড়ির ‘গাছে’ বাবুইয়ের বাসা—দুর্গামণ্ডপে অরণ্যের আবহ

পাটখড়ি দিয়ে তৈরি করা গাছের ডালে বাবুই পাখির বাসা। ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে বিভিন্ন দেব–দেবী। ফরিদপুরের বান্ধবপল্লিতে এভাবেই পূজামণ্ডপ সাজানো হয়েছে। শুক্রবার দুপুরে তোলা

advertisement

পাটখড়ি দিয়ে তৈরি সারি সারি গাছ। গাছের ডালে বাবুই পাখির বাসা। গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে বিভিন্ন দেব–দেবীর প্রতিমা। মন্দিরের সামনে একটি গাছে বাঁধা দোলনায় দুলছেন শিব ও পার্বতী। সব মিলিয়ে যেন এক টুকরা গহিন অরণ্য।

তবে এটি কোনো বন নয়; ফরিদপুর শহরের আলীপুর মহল্লার বান্ধবপল্লির একটি দুর্গামন্দির।‘গাছ লাগান, পরিবেশ বাঁচান, প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন’—এই বার্তা দিয়ে মন্দিরটি সাজিয়েছেন হরিজন সম্প্রদায়ের আবাসস্থল বান্ধবপল্লির তরুণেরা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুই মাস ধরে পল্লির অন্তত ৪০ তরুণ নিজেদের হাতে এই মণ্ডপ তৈরি করেন। এ কাজে কোনো ডেকোরেটর নিয়োগ করা হয়নি।

দেড় শ বছর ধরে এখানে দুর্গাপূজার আয়োজন করা হয়।শুক্রবার দুপুরে মন্দিরে গিয়ে দেখা যায়, মূল ফটক থেকে মন্দির পর্যন্ত প্রায় ১০০ মিটার পথের দুই পাশে পাটখড়ি দিয়ে অসংখ্য গাছ তৈরি করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর