advertisement
advertisement

৭ বছরে মাত্র একবার, হারিয়ে যেতে বসা সেই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ ফিরছে আবার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
৭ বছরে মাত্র একবার, হারিয়ে যেতে বসা সেই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ ফিরছে আবার

২০১৯ সালে নিজেদের খেলা সর্বশেষ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ

advertisement

একটা সময় ক্রিকেটের ক্যালেন্ডারে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ছিল নিয়মিত আয়োজন। বিশেষ করে অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে। তিন দলের লড়াই, ফাইনালের রোমাঞ্চ, ট্রফি জয়ের উৎসব। টি-টুয়েন্টির দাপটে সেই আয়োজন এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। পুরোনো সেই স্বাদই ফিরছে আজ আবুধাবিতে।জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় সাড়ে সাত বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরছে বাংলাদেশ। জিম্বাবুয়ের অপেক্ষাটা আরও দীর্ঘ, সাড়ে আট বছরের বেশি।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের ৮৫তম ওয়ানডে দ্বৈরথ তাই এবার একটু অন্য রকম। সিরিজের তৃতীয় দল আফগানিস্তান।২০১৯ সালের মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেটিই ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র ট্রফি। এরপর দীর্ঘ বিরতি। ২০২৫ সালে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ফেরে ক্রিকেট ক্যালেন্ডারে।এবার অবশ্য একসঙ্গে দুটি আয়োজন।

আবুধাবিতে আজ শুরুর পর আগামীকাল পাকিস্তানে শুরু হচ্ছে আরেকটি ত্রিদেশীয় সিরিজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর