গাজীপুরে কেয়া গ্রুপের ছাটাই করা কর্মীর তালিকা দেখছেন কয়েকজন শ্রমিক। কোনাবাড়ীর জরুন এলাকায়। ৮ সেপ্টেম্বর
কাগজে-কলমে বাংলাদেশ এখন মাথাপিছু তিন হাজার ডলার আয় করা দেশ। কিন্তু বাজারের থলে হাতে দাঁড়িয়ে থাকা গৃহিণী কিংবা দিন শেষে মজুরি গুনতে থাকা নির্মাণশ্রমিকের কাছে এই অঙ্কের কোনো অর্থ নেই।তাঁরা কষছেন অন্য হিসাব—আয় যতটুকু বাড়ছে, খরচ বাড়ছে তার চেয়ে দ্রুত।
এ যেন এক উল্টোপাল্টা খেলা—মাথাপিছু আয় বাড়ে, অথচ দরিদ্র মানুষের সংখ্যাও বাড়ে; প্রবৃদ্ধি থমকে যায়, অথচ রাষ্ট্রের ঋণ থামে না।বিবিএসের সাময়িক হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে মাথাপিছু আয় প্রথমবারের মতো ৩ হাজার ২০ ডলারে পৌঁছেছে।
কিন্তু সেই হিসাব করা হয়েছিল ৪ দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি ধরে; সংশোধিত হিসাবে প্রবৃদ্ধি নেমে এসেছে ৩ দশমিক ৬৮ শতাংশে।বিশ্বব্যাংকের সর্বশেষ পূর্বাভাস বলছে, চলতি অর্থবছরেও প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশের ঘরে আটকে থাকতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।