advertisement
advertisement

দেশে প্রয়োজনীয় সব টিকা পাওয়া শিশুর হার কমছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ণ
দেশে প্রয়োজনীয় সব টিকা পাওয়া শিশুর হার কমছে

শিশুকে টিকা দেওয়া হচ্ছে।

advertisement

দেশের সব শিশু টিকা পাচ্ছে না। প্রয়োজনীয় সব কয়টি টিকা পাওয়া শিশুর হার কমে যাচ্ছে। একটি স্বাধীন মূল্যায়নে বলা হচ্ছে, বাংলাদেশের টিকাদান পদ্ধতির অবনতি ঘটেছে। দ্রুত ব্যবস্থা না নিলে হামের মতো অন্য সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার ঝুঁকি আছে।

দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি যৌথ স্বাধীন মূল্যায়ন দল বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ও টিকায় প্রতিরোধযোগ্য রোগের নজরদারি ব্যবস্থা পর্যালোচনা করে এই ঝুঁকির কথা বলেছে। ওই মূল্যায়নে বলা হয়েছে, বাংলাদেশের কোনো জাতীয় টিকানীতি নেই। ২০১৩ সালে একটি খসড়া নীতি তৈরি করা হলেও তা অনুমোদিত হয়নি। গত বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত একটি কর্মশালায় এই মূল্যায়নের তথ্য উপস্থাপন করা হয়।

৭০ জনের এই বিশেষজ্ঞ দলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, টিকা সংগ্রহ ও বিতরণের আন্তর্জাতিক মঞ্চ গ্যাভির প্রতিনিধি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিশেষজ্ঞরা ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর