বিসিএস পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীরা
বিসিএস পরীক্ষায় একই পদে বারবার একই প্রার্থীর সুপারিশপ্রাপ্ত হওয়া এবং এর ফলে মূল্যবান ক্যাডার পদ খালি থেকে যাওয়ার সমস্যা কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে বিশেষ নির্দেশনা ও উদ্যোগ গ্রহণ করেছেন।
বিশেষ করে আসন্ন ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার ক্ষেত্রে রিপিট ক্যাডারের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।যেসব দেশে সরকারি ছুটি সবচেয়ে বেশি, শীর্ষ দশে আছে বাংলাদেশওবিসিএস পরীক্ষার নিয়োগপ্রক্রিয়ায় ‘রিপিট ক্যাডার’ বলতে মূলত এমন প্রার্থীদের বোঝায়, যাঁরা আগের কোনো বিসিএসে কোনো একটি নির্দিষ্ট ক্যাডারে (যেমন—প্রশাসন, পুলিশ কিংবা শিক্ষা) সুপারিশপ্রাপ্ত বা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও পরবর্তী বিসিএসে পুনরায় একই ক্যাডারে আবার নতুন করে সুপারিশ পান।
ফলে ওই প্রার্থী নতুন করে আর একই পদের বিপরীতে চাকরিতে যোগ দেন না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।