advertisement
advertisement

বলিউডের আতঙ্ক কে এই লরেন্স বিষ্ণোই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
বলিউডের আতঙ্ক কে এই লরেন্স বিষ্ণোই

হামলার পর বিষ্ণোই চক্রের নামে ছড়ানো বার্তায় শুধু টাইগারকে নিশানা করার দায়ই দাবি করা হয়নি, সালমান খানের সঙ্গে কাজ করা অন্যদেরও হুমকি দেওয়া হয়েছে

advertisement

মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর পর আবার সামনে এসেছে লরেন্স বিষ্ণোইয়ের নাম। অভিনেতার শরীরে গুলি লাগেনি, তবে তাঁর গাড়িচালকসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর বিষ্ণোই চক্রের নামে ছড়ানো বার্তায় শুধু টাইগারকে নিশানা করার দায়ই দাবি করা হয়নি, সালমান খানের সঙ্গে কাজ করা অন্যদেরও হুমকি দেওয়া হয়েছে।

ফলে একটি হামলার তদন্তের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে বলিউডকে ঘিরে এই অপরাধী চক্রের তৎপরতা।সোমবার রাজস্থানের কোটায় অপ্রাপ্ত বয়স্ক একজনসহ তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের একজন রেহানের সঙ্গে বিষ্ণোইয়ের কথিত সহযোগী অনিল পণ্ডিতের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তবে দায় স্বীকারের পোস্টটির সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

লরেন্স নিজে এ হামলার নির্দেশ দিয়েছেন কি না, সেটিও প্রতিষ্ঠিত তথ্য নয়।কানাডায় আবার গুলি!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর