সরকারের সমসাময়িক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে
দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে বাধা দেখছেন না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথাগুলো বলেন।সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রণজিৎ সরকার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নিজ নির্বাচনী এলাকায় সমাবেশ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক ওই প্রসঙ্গে প্রশ্ন করলে এর জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।