ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করেন। সৌদি আরবের জেদ্দায়, ৯ নভেম্বর, ২০২৬
বাংলাদেশিদের জন্য পবিত্র হজে অংশ নেওয়ার কোটা বাড়িয়েছে সৌদি আরব সরকার। এর ফলে আগামী বছর (২০২৭ সাল) বাংলাদেশ থেকে বাড়তি ৫ হাজার মানুষ পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তিতে নতুন এ কোটা নির্ধারণ করা হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বেঁধে দিয়েছিল সৌদি আরব। এখন ৫ হাজার বৃদ্ধি পাওয়ায় আগামী বছরে সংখ্যাটি দাঁড়াবে ৮৩ হাজার ৫০০ জনে।
গতকাল সোমবার সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি হয়।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করেন।ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোটা বাড়িয়েছে।চুক্তি সইয়ের পর ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতা সীমিত হওয়ায় হজের কোটা বাড়ানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।