ফারাক্কা ব্যারেজ
প্রস্তাবিত গঙ্গা ব্যারেজের মতো বিরাট জনগুরুত্বসম্পন্ন প্রকল্প বাস্তবায়িত হওয়ার আগে যত আলোচনা হয় ততই ভালো। এই আলোকে গত ২৮ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ কৌশল বিভাগের একজন অধ্যাপকের লেখা ‘পদ্মা ব্যারাজ কেন প্রয়োজন, মূল চ্যালেঞ্জ কোথায়’ নিবন্ধকে স্বাগত জানাই। তবে এই নিবন্ধে তিনি এমন কিছু কথা বলেছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
সে জন্য কিছু উত্তর দেওয়া প্রয়োজন।অতীতে সম্পাদিত সমীক্ষাগুলোর মূল কাজ ছিল ব্যারাজের স্থান নির্বাচনপ্রথমেই তিনি বলেন যে ‘দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে’ এই প্রকল্প নিয়ে নানা সমীক্ষা সম্পাদিত হয়েছে। নিবন্ধের শেষে তিনি এই কথাটির পুনরাবৃত্তি করে লেখেন যে এসব সমীক্ষা এ প্রকল্পের ‘গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রকৌশল ভিত্তি তৈরি করেছে’।অর্থাৎ তিনি ধারণা দেন যে এসব সমীক্ষার মাধ্যমে এই প্রকল্পের যথার্থতা প্রমাণিত হয়েছে।
সুতরাং এখন এর বাস্তবায়নে অগ্রসর হওয়া দরকার।অথচ যে ‘সম্ভাব্যতা প্রতিবেদনে’র (ফিজিবিলিটি রিপোর্টের) ওপর ভিত্তি করে সরকার এই প্রকল্প নিয়ে অগ্রসর হচ্ছে, সেই প্রতিবেদনেই জানানো হয় যে ইতিপূর্বে যেসব বিদেশি কোম্পানিকে এই ব্যারাজের বিষয়ে নিয়োজিত করা হয়েছিল তাদের মূল কাজ ছিল ব্যারাজের স্থান নির্বাচন; অর্থাৎ ‘কোথায়’ ব্যারাজটি নির্মিত হওয়া শ্রেয় হবে—সেই প্রশ্নের উত্তর খোঁজা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।