advertisement
advertisement

চীনের ‘হানিট্র্যাপে’ এনভিডিয়ার প্রধান, এর পরিণতি কী হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
চীনের ‘হানিট্র্যাপে’ এনভিডিয়ার প্রধান, এর পরিণতি কী হবে

২০২৪ সালের জুন মাসে তাইপেইয়ের একটি বারে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বসে আছেন জেনসেন হুয়াং

advertisement

এআই খাতের পরাশক্তি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চীনের একটি গোয়েন্দা অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন—এমন অভিযোগের পর প্রতিষ্ঠানটি তদন্ত শুরু করেছে।হুয়াং স্বীকার করেছেন যে তিনি একজন সন্দেহভাজন চীনা গোয়েন্দার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।

ওই নারী ‘বিদেশি গোয়েন্দা তৎপরতার’ মূল কেন্দ্রে ছিলেন বলে খবর পাওয়া গেছে।প্রকৃতপক্ষে কী ঘটেছে?চ্যাটজিপিটির মতো এআই সিস্টেম তৈরি ও পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিউটার চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া এবং এর সিইও একটি চীনা গোয়েন্দা জালে ফেঁসে গেছেন বলে জানা গেছে।এনভিডিয়া তাদের ব্যাপক চাহিদা থাকা চিপগুলো সিঙ্গাপুরভিত্তিক অখ্যাত ডেটাসেন্টার কোম্পানি ‘মেগাস্পিড’-এর কাছে বিক্রি করে আসছিল।

মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল যে চীনের কাছে চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা এড়াতে মেগাস্পিড হয়তো চীনা প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর