২০২৬ সালের ১৫ এপ্রিল জেরুজালেমের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইতামার বেন গভিরকে মন্ত্রীর পদ থেকে সরানোর নির্দেশ দেন। সেই আবেদন নিয়ে শুনানির দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেন গভির
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটের সঙ্গে অতি কট্টরপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির খবর পাওয়া গেছে। তবে ইউটিজের প্রধান তা অস্বীকার করেছেন। অন্যদিকে আরেক অতি কট্টরপন্থী দল শাস এখনো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অনুগত। আর লিকুদ পার্টির সঙ্গে আলোচনার বিরোধিতা করেছেন দেশটির আরেক দল ইসরায়েল বেইতেনুর প্রধান আভিগদর লিবারম্যান।
এরই মধ্যে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতিনিধিরা গতকাল রোববার বৈঠক করেছেন। বৈঠকের পরিবেশ ইতিবাচক থাকলেও ঐক্য সরকার গঠনের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
তবে একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য বৃহত্তর জোট সরকার গঠনের ক্ষেত্রে ইতামার বেন গভিরের উগ্র ডানপন্থী দল ওৎজমা ইয়েহুদিতকে বাদ দিতে রাজি হতে পারেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা।প্রধানমন্ত্রিত্ব নিয়ে অচলাবস্থানাফতালি বেনেটের ‘বি’ইয়াদ পার্টিও গতকালের বৈঠকে অংশ নেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।