advertisement
advertisement

আগুন ও হত্যা রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠনের কাজ: রিজভী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
আগুন ও হত্যা রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠনের কাজ: রিজভী

বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে

advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। তিনি বলেন, গাড়িতে আগুন দেওয়া বা মানুষ হত্যা করে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না।

যারা এসব করছে, তারা সন্ত্রাসী সংগঠন।আজ বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন।ভারত শেখ হাসিনার অত্যন্ত প্রশ্রয়ের জায়গা: রিজভীবিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, গুম, খুন ও ক্রসফায়ার রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও জনতার আন্দোলনে সেই সরকারের পতনের পর মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।

পরাজিত শক্তি আবার পুরোনো কায়দায় মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা ও গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় ফিরতে চায়।দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, কোনোভাবেই তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।বিদেশ থেকে উসকানি দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভীপাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করা হয়েছিল জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক পক্ষপাতের মাধ্যমে একটি নির্দিষ্ট দল ও তাঁর নেতার কাহিনি বড় করে দেখাতে গিয়ে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর