advertisement
advertisement

ভারতীয় ডিজাইনারের লাল আনারকলিতে নজর কাড়লেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
ভারতীয় ডিজাইনারের লাল আনারকলিতে নজর কাড়লেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

সফরের শুরুতে মুম্বাই পৌঁছেই রাজদম্পতিকে দেখা যায় গলিতে ক্রিকেট খেলতে। আর সেখানে তাঁদের সঙ্গে ছিলেন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার

advertisement

তিন দিনের ভারতীয় সফর শেষ করে ফিরে গেলেন প্রিন্স ইউলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ২০২২ সালের পর (কেটের ক্যানসারের চিকিৎসা শেষে) এই প্রথম দুজন একসঙ্গে বিদেশ সফর করলেন। মূলত প্রিন্স উইলিয়াম প্রতিষ্ঠিত পরিবেশবিষয়ক উদ্যোগ আর্থশট প্রাইজের ষষ্ঠ আয়োজন উপলক্ষে এই সফরে এসেছিলেন তাঁরা। আর ভারতে এসেই প্রতিবেলা সংবাদমাধ্যমের নজরে ছিলেন তাঁরা।

সফরে কেট মিডলটন পরেছেন আলেকজান্ডার ম্যাককুইন, রোকসান্ডা ও ভেরোনিকা বিয়ার্ডের মতো ব্রান্ডের পোশাক। তবে বাজিমাত করেছেন ভারতীয় ডিজাইনার মহিমা মহাজনের লাল অনারকলিতেসফরের শুরুতে মুম্বাই পৌঁছেই রাজদম্পতিকে দেখা যায় গলিতে ক্রিকেট খেলতে।

আর সেখানে তাঁদের সঙ্গে ছিলেন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার গলিতে ক্রিকেট খেলার সময় কেট মিডলটন পরেছিলেন ভেরোনিকা বিয়ার্ডের লেমন ব্লেজার ও আলেকজান্ডার ম্যাককুইন ট্রাউজারসফরের একটি পর্বে উইলিয়াম ও কেটকে পরিবেশবান্ধব গণপরিবহন হিসেবে মুম্বাইয়ের মেট্রোয় চড়তে দেখা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর