advertisement
advertisement

প্রতিষ্ঠার ৪৮ বছর: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংকট, অপ্রাপ্তি ও সম্ভাবনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
প্রতিষ্ঠার ৪৮ বছর: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংকট, অপ্রাপ্তি ও সম্ভাবনা

আনন্দ শোভাযাত্রা

advertisement

প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮-এ পদার্পণ করল ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যে প্রতিষ্ঠার দীর্ঘ ৪৮ বছরেও বিশ্ববিদ্যালয়ের আবাসন–সংকট, নিরাপত্তাহীনতা, শিক্ষক ও শ্রেণিকক্ষ–সংকট, বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে বিভ্রান্তি, পরিবহন–সংকট, প্রশাসনিক ভোগান্তি, নিয়োগ বাণিজ্য, সনাতন পদ্ধতির ধারাবাহিকতা এবং সনদ উত্তোলনে ভোগান্তি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববিদ্যালয়টি।

মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক মানেও রয়েছে তুলনামূলক পিছিয়ে। তবে এসব সংকট নিরসনে বিভিন্ন সময়ে উপাচার্যরা আশ্বাস দিলেও আশানুরূপ ফলাফল দেখা যায়নি।ক্যাম্পাস সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ আবাসিকতার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও প্রায় ৮৩ শতাংশ শিক্ষার্থী রয়েছেন আবাসিকতার বাইরে। নাম নিয়েও রয়েছে বিভ্রান্তি। বিশ্ববিদ্যালয়ের আইনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ নাম থাকলেও কাগজপত্রে ব্যবহৃত হচ্ছে একাধিক নাম।

এর মাঝে রয়েছে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়; ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া; ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-ঝিনাইদহ; ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর