মাইকেল ওয়েনের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লিভারপুলের হয়ে ইউনাইটেডের বিপক্ষে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করলেন রিও এনগুমোহা।
মাইকেল ওয়েনের বয়স তখন ১৮ বছর ১২ দিন। ১৯৯৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের হয়ে গোলের একটি রেকর্ড। সেই রেকর্ডের ২৮ বছর পর এবার তাঁকে স্পর্শ করলেন আরেক ১৮ বছর বয়সী তরুণ। তাঁর নাম রিও এনগুমোহা। বয়স ১৮ বছর ৮৫ দিন।গতকাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ৪-০ গোলের জয়ের ম্যাচে এনগুমোহা একটি গোল করেছেন, করিয়েছেন আরেকটি।
তাতেই ওয়েনের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লিভারপুলের হয়ে ইউনাইটেডের বিপক্ষে গোলে ভিন্নধর্মী দুই অবদান রাখলেন এনগুমোহা।ম্যাচে এনগুমোহার গোলটি আসে দ্বিতীয়ার্ধে। ব্র্যাডলি বারকোলার পাস থেকে জালের দেখা পান তিনি। এর আগে প্রথমার্ধে ফ্লোরিয়ান ভির্টৎসের গোলেও অবদান ছিল তাঁর। অবশ্য বিরতির আগে লেনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয়েছিল ইউনাইটেড।
আলেক্সান্দার ইসাককে শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করায় ইয়োরোকে লাল কার্ড দেখান রেফারি স্যাম ব্যারট।গোলের পর রিও এনগুমোহাকে নিয়ে সতীর্থদের উল্লাস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।