advertisement
advertisement

ঘরের গণ্ডি পেরিয়ে আনন্দের খোঁজে নারীদের ‘উড়ন্ত ঘুড়ি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
ঘরের গণ্ডি পেরিয়ে আনন্দের খোঁজে নারীদের ‘উড়ন্ত ঘুড়ি’

advertisement

শুধু ভ্রমণ নয়, নারীদের জন্য আনন্দ, বন্ধুত্ব, মানসিক প্রশান্তি আর নতুন করে নিজেকে আবিষ্কারের একটি পরিসর তৈরি করাই উড়ন্ত ঘুড়ির লক্ষ্য।একসময় সংসার, সন্তান আর পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে নিজের শখ-আহ্লাদগুলো কোথায় যেন হারিয়ে যায় অনেক নারীর। সন্তান বড় হয়ে নিজের সংসারে ব্যস্ত হয়, কর্মজীবনের ব্যস্ততা একসময় থেমে যায়। হাতে সময় থাকে, সামর্থ্যও থাকে, কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার সঙ্গী মেলে না।

বিশেষ করে মধ্যবয়সী নারীদের জীবনে এমন অভিজ্ঞতা খুব একটা বিরল নয়। এই বাস্তবতা থেকেই কয়েকজন নারীর একসঙ্গে পথচলার উদ্যোগ ‘উড়ন্ত ঘুড়ি’। শুধু ভ্রমণ নয়, নারীদের জন্য আনন্দ, বন্ধুত্ব, মানসিক প্রশান্তি আর নতুন করে নিজেকে আবিষ্কারের একটি পরিসর তৈরি করাই তাদের লক্ষ্য।গত বছর তিনজন মধ্যবয়সী নারী নিজেদের ভ্রমণপ্রীতি এবং অন্য নারীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার ইচ্ছা থেকে শুরু করেন এই উদ্যোগ।

দেখতে দেখতে এক বছরে আয়োজন হয়েছে প্রায় ১৪ থেকে ১৫টি ভ্রমণ ও আনন্দ আয়োজনের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর