advertisement
advertisement

সিডনিতে বিজয়া সম্মিলন অনুষ্ঠিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
সিডনিতে বিজয়া সম্মিলন অনুষ্ঠিত

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘জলের গান’-এর রাহুল আনন্দর সরাসরি সংগীত পরিবেশনা

advertisement

অশুভর বিনাশ ও বিশ্বলোকের শুচিতার কামনায় অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন বিজয়া সম্মিলন। অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশের (এএফইআরএমবি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশি-অস্ট্রেলীয় কমিউনিটির সম্প্রীতি, ঐতিহ্য এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রতি সংহতি প্রকাশ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পবিত্র বাণী পাঠ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ‘হয়ার ইজ জাস্টিস’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।

ই-মেইল: dp@prothomalo.comঅনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ও নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের একাধিক সংসদ সদস্য, হিন্দু কাউন্সিল অব অস্ট্রেলিয়ার শীর্ষ নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর