পদ্মা ব্যাংককে রেজোল্যুশনের আওতায় আনা হয়েছে। আজ ব্যাংকটিকে আনুষ্ঠানিকভাবে রেজোল্যুশন প্রক্রিয়ার আনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকটিতে আপাতত বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না; বরং ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকসেবা যথারীতি অব্যাহত থাকবে।
এর আগে গত মঙ্গলবার গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দেওয়া হয়। রেজোল্যুশনের প্রক্রিয়ার আনার ফলে পদ্মা ব্যাংককে একীভূত করা, পুনর্গঠন কিংবা অবসায়নের মতো পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আজ বাংলাদেশ ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ব্যাংকিং খাতের সার্বিক স্থিতিশীলতা ও সুশাসন বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক চলমান আর্থিক খাত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ‘ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬’-এর প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজোল্যুশনের আওতায় আনা হয়েছে।কেন আনা হলোবাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিগত এক দশকের বেশি সময়ে খেলাপি ঋণ, মূলধনঘাটতি, তারল্যঘাটতি, সুশাসনের ঘাটতি ইত্যাদি কারণে পুঞ্জীভূত আর্থিক দুর্বলতার ফলে পদ্মা ব্যাংক গভীর চ্যালেঞ্জের সম্মু...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।