বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরামের সেমিনারে আলোচকেরা। রাজধানীর বাংলামোটরে, ২৪ নভেম্বর
দেশের প্রতি আটজন নাগরিকের একজন ডায়াবেটিসে আক্রান্ত। রোগটি এখন জাতীয় স্বাস্থ্য সমস্যার চেহারা নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে ডায়াবেটিস মোকাবিলা করা সম্ভব নয়।বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এ কথা উঠে আসে। মঙ্গলবার জামায়াতে ইসলামীর অনুসারী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রাজধানীর বাংলামোটরে নিজ কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে।
১৪ নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস।মূল উপস্থাপনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হুরজাহান বানু বলেন, অপরিকল্পিত নগরায়ণ, অস্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, কায়িকশ্রম বিমুখতা—এসব কারণে দেশে ডায়াবেটিস বাড়ছে।আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের সর্বশেষ পরিসংখ্যান বলছে, বাংলাদেশের ১৩ দশমিক ২ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।
এর অর্থ প্রতি আট জন নাগরিকের একজন ডায়াবেটিসে ভুগছেন।স্বাগত বক্তব্য এনডিএফের মহাসচিব অধ্যাপক মাহমুদ হোসেন বলেন, ডায়াবেটিস এখন জাতীয় স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।