advertisement
advertisement

ঢাকার বুকে বিরল পরিযায়ী পাখি ‘সাদাগলা ফুটকি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
ঢাকার বুকে বিরল পরিযায়ী পাখি ‘সাদাগলা ফুটকি’

রাজধানীর বনানীর ১১ নম্বর ব্রিজের কাছে বটগাছে সাদাগলা ফুটকি

advertisement

সাদা গলার চঞ্চল পাখিটিকে প্রথম দেখি ভারতের রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভের একটি বাবলাগাছে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি সকালে আবারও দেখি ভরতপুর পক্ষী অভয়ারণ্যের বাবলাগাছের কাঁটাঝোপে। শেষ বিকেলে আবার দেখা হলো ক্যানটিনের পাশের বাবলাগাছে। তারপর পেরিয়ে গেছে পৌনে চার বছর। একদিন খবর পেলাম, পাখিটিকে রাজশাহীর পদ্মার ১০ নম্বর চরের বাবলাগাছগুলোতে দেখা গেছে।

২০২৩ সালের ২৫ ডিসেম্বর ভোরে রাজশাহী পৌঁছে অনীক মাঝির নৌকায় পদ্মার চরে গেলাম; কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও ওটির দেখা পেলাম না। পরের দুই বছর একই ঘটনা ঘটল। এর আগে এ দেশে পাখিটিকে দেখার অল্প কটি রেকর্ড আছে সিলেট অঞ্চলে। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ব্যস্ততা। ১০ নভেম্বর বিকেলেই বার্ডিংবিডি ট্যুরস অ্যালার্টে খবর পেলাম, খোদ ঢাকার বনানীতে একটি বটগাছে পাখিটির দেখা মিলেছে।

তবে পরের দিন বিশ্ববিদ্যালয়ে জরুরি সভা থাকায় পাখিটির খোঁজে যেতে পারলাম না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর