advertisement
advertisement

৩২ বছরের জীবনে যিনি বদলে দিয়েছিলেন মার্শাল আর্টের ইতিহাস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
৩২ বছরের জীবনে যিনি বদলে দিয়েছিলেন মার্শাল আর্টের ইতিহাস

‘এন্টার দ্য ড্রাগন’ ছবির একটি দৃশ্যে ব্রুস লি

advertisement

একটি দ্রুত ঘুষি, মুহূর্তের মধ্যে প্রতিপক্ষকে কাবু করে ফেলার অবিশ্বাস্য ক্ষমতা, চোখের পলকে পায়ের আঘাত—ব্রুস লিকে দেখার পর দর্শকের মনে হতো, মানুষ কি সত্যিই এত দ্রুত হতে পারে! পর্দায় তাঁর প্রতিটি লড়াই যেন আলাদা এক বিস্ময়। কিন্তু ব্রুস লি শুধু মারামারির দৃশ্য দিয়ে দর্শককে মুগ্ধ করেননি; তিনি বদলে দিয়েছিলেন মার্শাল আর্ট সম্পর্কে পৃথিবীর ধারণা। অভিনয়, দর্শন, আত্মবিশ্বাস আর শারীরিক দক্ষতার এক বিরল সমন্বয় হয়ে উঠেছিলেন তিনি।

আজ ২৭ নভেম্বর, কিংবদন্তি এই অভিনেতা ও মার্শাল আর্ট শিল্পীর জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মেছিলেন তিনি। মাত্র ৩২ বছরের জীবনে এমন এক উত্তরাধিকার রেখে গেছেন, যা অর্ধশতাব্দীর বেশি সময় পরও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করছে। সান ফ্রান্সিসকোতে জন্ম, হংকংয়ে বেড়ে ওঠা ব্রুস লির আসল নাম লি জুন ফ্যান। তাঁর বাবা লি হোই চুয়েন ছিলেন ক্যান্টনিজ অপেরার জনপ্রিয় শিল্পী।

বাবার সঙ্গে পরিবারের যুক্তরাষ্ট্র সফরের সময় সান ফ্রান্সিসকোর চায়নাটাউনে জন্ম তাঁর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর