উৎসবের সাজে প্যাস্টেল রঙের জনপ্রিয়তা নতুন নয়। তবে জ্যাকুলিন ফার্নান্দেজের সাম্প্রতিক লুক সেই চেনা ট্রেন্ডকেই দিয়েছে আরও স্বপ্নময় আবহ। আইসি ব্লু লেহেঙ্গা, সাদা ফুলেল এমব্রয়ডারি আর লেয়ারড মুক্তোর গয়নায় অভিনেত্রীর এই লুককে অনেকে বলছে ‘সামার ড্রিম’।শুক্রবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন জ্যাকুলিন। ক্যাপশনে লেখেন, ‘গণপতি গ্লো’। ছবিগুলোতে প্রথমেই তাঁর লুকের যে বিষয়টি চোখে পড়ে তা হচ্ছে আইসি ব্লু লেহেঙ্গা।
তবে কাছ থেকে দেখলে বোঝা যায়, পুরো লুকের সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট ডিটেইলে।লেহেঙ্গায় আধুনিকতার ছোঁয়াএকায়ার এই লেহেঙ্গায় ছিল ক্রপড ব্লাউজ ও ফ্লোর টাচ ফ্লুইড স্কার্ট। উঁচু নেকলাইন, বডিসজুড়ে সফট গ্যাদার ও ছোট হাতা। সব মিলিয়ে চেনা ট্র্যাডিশনাল সিলুয়েট পেয়েছে আধুনিক রূপ। স্কার্টের পুরো অংশে ছিল হাতে বোনা সূক্ষ্ম নকশা। নিচের চওড়া মেটালিক বর্ডার পুরো পোশাকটিকে দিয়েছে সলিড স্ট্রাকচার।
আইসি ব্লু লেহেঙ্গার সফট আবহের সঙ্গে এই বর্ডার তৈরি করেছে সুন্দর ভারসাম্য।আসল চমক শিয়ার ওভারলেতেএই লুককে পূর্ণতা দিয়েছে কাঁধে জড়ানো স্বচ্ছ শিয়ার ওভারলে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।