ঢাকার মার্কিন দূতাবাস
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে জনবল নেওয়া হবে।
প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।সংক্ষিপ্ত তথ্যপ্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা।পদের নাম: মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)।পদসংখ্যা: ২টি।চাকরির ধরন: স্থায়ী (ফুলটাইম, সপ্তাহে ৪০ ঘণ্টা)।কর্মস্থল: ঢাকা।বেতন: মাসে ৭২,২০০ টাকা।শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস।
কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে।অভিজ্ঞতাবড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস বা জেনারেটর/ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালন, রক্ষণাবেক্ষণ ও মেরামতে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।