advertisement
advertisement

বাংলা কিউআরের যেন অপব্যবহার না হয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
বাংলা কিউআরের যেন অপব্যবহার না হয়

বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি আয়োজিত ‘আর্থিক অন্তর্ভুক্তি ২.০: নীতিগত লক্ষ্য, লেনদেনের বাস্তুতন্ত্র এবং টেকসই রূপরেখা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অতিথিরা। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে

advertisement

দেশে ডিজিটাল লেনদেন বাড়াতে দরকার নিরাপত্তা ও নীতিসহায়তা।শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো ছাড়া ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ নেই: অর্থমন্ত্রীকিউআর লেনদেনে ভর্তুকি প্রদানের প্রস্তাব সাবেক গভর্নরের।দেশে আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল লেনদেন বাড়ানোর ক্ষেত্রে বাংলা কিউআর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সহজে আন্তলেনদেনযোগ্য (ইন্টার অপারেবল) ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তোলার প্রাথমিক ধাপ হিসেবে কাজ করছে।

তবে এটির অপব্যবহার রোধ এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি বলে মত দিয়েছেন এই খাতের অংশীজন ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘আর্থিক অন্তর্ভুক্তি ২.০: নীতিগত লক্ষ্য, লেনদেনের বাস্তুতন্ত্র এবং টেকসই রূপরেখা’ শীর্ষক এক সেমিনারে তাঁরা এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের পাশাপাশি শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা এখন অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর