advertisement
advertisement

রংপুরে চার খুন: ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামিকে ঢাকায় নেওয়া হচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
রংপুরে চার খুন: ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামিকে ঢাকায় নেওয়া হচ্ছে

রংপুরে একসঙ্গে হত্যার শিকার হয়েছেন এক পরিবারের চারজন। গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর পারিবারিক ছবিটি এখন শুধুই স্মৃতি

advertisement

রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে আজ রোববার রাতে রংপুর থেকে ঢাকায় নেওয়া হচ্ছে।আগামীকাল সোমবার ঢাকা সিআইডি কার্যালয়ে ওই দুজনের নমুনা সংগ্রহ করা হবে।

রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আজ রাতের যেকোনো সময় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ঢাকায় নেওয়া হবে। আগামীকাল সোমবার ঢাকা সিআইডি কার্যালয়ে তাঁদের নমুনা সংগ্রহ করা হবে।ডিবির এই কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন আলামত এবং নিহত ব্যক্তিদের নমুনার সঙ্গে আসামিদের ডিএনএ মিলিয়ে দেখা হবে।

এর মাধ্যমে ঘটনাস্থলে আসামিদের উপস্থিতি কিংবা কোনো আলামতের সঙ্গে তাঁদের জৈবিক সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।গত ২১ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর