জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এই যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে ছাত্রদল। পরে তাঁকে হেফাজতে নিচ্ছে পুলিশ। আজ রোববার দুপুরে তোলা ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে ‘সম্পৃক্ততার অভিযোগে’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনার কয়েক ঘণ্টা পরই ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন যুবলীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে আজ সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিভিন্ন অনুষদের চত্বর ও ক্যাম্পাসের আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে অবস্থান কর্মসূচি চলাকালে এক যুবক রিকশায় বসে ছাত্রদলের কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন।
একপর্যায়ে তিনি হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন।এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ধাওয়া দিয়ে তাঁকে ধরে ফেলেন এবং ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে নিয়ে আসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।