advertisement
advertisement

বিসিবির ‘একের ভেতর তিন’ টুর্নামেন্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
বিসিবির ‘একের ভেতর তিন’ টুর্নামেন্ট

শেরেবাংলা স্টেডিয়ামে অবস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়

advertisement

এ রকম একটা কিছু যে হতে যাচ্ছে, সে আভাস আগেই দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আজ বিসিবির এক ভার্চ্যুয়াল সভা শেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। একটি একক প্রতিযোগিতা কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ এবং লিস্ট ‘এ’ টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘একের ভেতর তিন’—এই প্রতিযোগিতায় খেলবে ছয়টি দল।

দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানাস্বত্ব দেওয়া হবে।নতুন কাঠামোর অধীন প্রথম প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি, সম্ভাব্য সময় এ বছরের ডিসেম্বরে। এত দিন প্রথম শ্রেণির ক্রিকেটের আসর জাতীয় লিগের পাশাপাশি হতো চার দলের বিসিএলও।

এখন আর সেটি হবে না।বিসিবির অধীন থাকা বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের (ক্লাব ক্রিকেট ছাড়া) ম্যাচ ফি বাড়ানোর কথাও আগেই বলেছিলেন তামিম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর