ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ভবনের পেছনে রিকশাযাত্রীর পথরোধ করে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মনির হোসেন। গতকাল শনিবার রাতে নগরের বাকলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর আজ রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে কোতোয়ালি থানার পেছনে সতীশ বাবু লেনে তিনজন ছিনতাইকারী এক রিকশাযাত্রীর গতিরোধ করেন। ছুরির ভয় দেখিয়ে তাঁরা ওই ব্যক্তির টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে।
তাঁদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।