advertisement
advertisement

বিস্কুট কীভাবে পেলাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
বিস্কুট কীভাবে পেলাম

এখনো বেলা বিস্কুট পছন্দ সব বয়সীদের

advertisement

২০১৮ সালের কথা। ১৪তম আঞ্চলিক স্কাউট সমাবেশে অংশ নিতে গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে গিয়েছিলাম। সেখানে ক্যাম্পিং করার সময় একদিন আমাদের একটি বিস্কুট কারখানায় ঘুরতে নিয়ে যাওয়া হলো।কয়েক হাজার স্কাউট লাইন ধরে ঘুরে দেখল কারখানা। লাইনে দাঁড়িয়ে থাকার সময়ই ভেসে আসছিল বিস্কুটের মিষ্টি গন্ধ। কারখানার ভেতরে গিয়ে দেখলাম, কীভাবে ধাপে ধাপে মচমচে বিস্কুট তৈরি হচ্ছে। ঘোরাঘুরি শেষে আমাদের সবাইকে খেতে দিল বিস্কুট।

সেদিন বিস্কুট সম্পর্কে বেশ কিছু অজানা তথ্যও জানানো হয়েছিল।ক্যাম্প শেষে বাসায় ফিরে ঘাঁটাঘাঁটি করে জানলাম, বিস্কুটের ইতিহাস বেশ চমৎকার। কোনো এক প্রজন্মের কাছে বিশেষ কিছু বিস্কুট নস্টালজিয়া, আবার কারও কাছে শৈশবের দারুণ স্মৃতি। চলো, আজ সেই বিস্কুটের জন্ম হলো কীভাবে জেনে নিই।বিস্কুট কী ও এর নানা রকমফেরবিস্কুট মূলত ময়দা দিয়ে তৈরি একধরনের সেঁকা খাবার। সাধারণত এই খাবার শক্ত, চ্যাপটা ও ইস্ট ছাড়া তৈরি করা হয়।

বেশির ভাগ বিস্কুটই মিষ্টি স্বাদের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর