advertisement
advertisement

ইরানকে আবারও ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
ইরানকে আবারও ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

চুক্তি না করলে ইরানকে আবারও ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার ফক্স নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন। এমন এক সময়ে ট্রাম্পের এ হুমকি এল, যখন সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত এবং ওই অঞ্চলে ভ্রমণরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।এদিকে তেহরান সতর্ক করে বলেছে, তাদের হাতে এমন তথ্য রয়েছে যে উপসাগরীয় অঞ্চলের কিছু দেশের সহায়তায় ইরানের ওপর নতুন করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যেসব দেশ এ হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে, তাদের পরিণতি ভোগ করতে হবে।

তবে ইরানের এক শীর্ষ কর্মকর্তা ওয়াশিংটনের সঙ্গে আবার আলোচনা শুরু করা এবং সৌদি আরব ও হুতিদের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন।গত শুক্রবার মধ্যরাতের পর রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর