advertisement
advertisement

অপ্রতিম হত্যা: আদালতে তিন আসামির জবানবন্দি, হত্যার দায় স্বীকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
অপ্রতিম হত্যা: আদালতে তিন আসামির জবানবন্দি, হত্যার দায় স্বীকার

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম তুহিন (১৯)। রোববার জেলা ডিবি পুলিশ কার্যালয়ে

advertisement

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি গ্রহণ করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আসামিদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান রাত ১০টা ১৫ মিনিটে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, তিন আসামিকে রোববার বেলা তিনটার দিকে আদালতে হাজির করা হয়। তাঁরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে বিচারক ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন।

জবানবন্দিতে তাঁরা অপ্রতিমকে হত্যার দায় স্বীকার করেছেন।আসামিদের মধ্যে সাইফুল ইসলাম ওরফে তুহিনের (১৯) বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানার সানন্দা (মৈশান বাড়ি) এলাকায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর