বয়স তাঁর ৯০ ছাড়িয়ে গেছে, শতবর্ষ অপেক্ষা করছে। এখনো তিনি চিনতে পারেন, মনে করতে পারেন তাঁর ছাত্রীদের নাম। স্মৃতি এখনো তাঁর প্রখর। বাংলাদেশের অন্যতম দানবীর রণদা প্রসাদ সাহার কথা এখনো তাঁর মনে পড়ে। রণদা প্রসাদ সাহার কথায় তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং সারা জীবন নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করে গেছেন ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ—সব ক্ষেত্রে অবদান রেখেছেন।
নারীর মর্যাদা ও শিক্ষা নিয়ে কথা বলেছেন—সেই মানুষটির নাম হচ্ছে প্রতিভা মুৎসুদ্দি। মেয়েরা তাঁকে আদর করে ডাকত ‘মিস মুৎসুদ্দি’ বা ‘মিস’। কুমুদিনী পরিবার তাঁকে আদর করে ‘বড় মা’ বলে ডাকে। প্রতিভা মুৎসুদ্দি বাংলাদেশের নারীর অগ্রযাত্রায় অন্যতম একটি নাম। বাংলাদেশের নারীশিক্ষার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস-এর প্রভাষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রভাষক থেকে অধ্যক্ষ এবং পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ।
প্রশাসক হিসেবে দায়িত্ব পালন।নারী জাগরণের অন্যতম অগ্রদূত এই নারী ১৯৩৫ সালের ১৬ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার মহামুনি গ্রামে জন্মগ্রহণ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।