মরিয়মের দাফনে অংশ নেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার দিবাগত রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সরদার বাড়িতে
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে জানাজা শেষে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সরদারপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।এর আগে রাত ১১টার দিকে কপোতাক্ষ নদ পেরিয়ে ট্রলারে করে মরিয়মের মরদেহ গাবুরায় আনা হয়। তাঁর মরদেহ আনার খবরে নদের তীরে ভিড় করে এলাকাবাসী।
এ সময় মরদেহের সঙ্গে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ, মা, দাদি, নানিসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।গাবুরায় মরিয়মের দাফনের প্রস্তুতি, অপেক্ষা মরদেহ পৌঁছানোরস্থানীয় বাসিন্দা আমিনুর রহমান বলেন, ‘মেয়েটা তো এত অল্প বয়সে চলে গেল। কী কারণে এমন হলো, আমরা কিছুই বুঝতে পারছি না। সঠিক তদন্ত হওয়া দরকার।’ স্থানীয় হালিমা খাতুন বলেন, ‘ছোটবেলা থেকে ঢাকায় মানুষ হয়েছে। গ্রামে তেমন আসা-যাওয়া ছিল না।
এভাবে লাশ হয়ে ফিরবে, কেউ ভাবেনি।’পরে গাবুরা পশ্চিমপাড়া সরদার বাড়ি জামে মসজিদের পাশে মরিয়মের জানাজা অনুষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।