advertisement
advertisement

ম্যাক আলিস্টারকে কি লিভারপুল রাখতে চায় না, কোথায় যেতে পারেন আর্জেন্টাইন মিডফিল্ডার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
ম্যাক আলিস্টারকে কি লিভারপুল রাখতে চায় না, কোথায় যেতে পারেন আর্জেন্টাইন মিডফিল্ডার

লিভারপুলের এই ক্যাপ আর কত দিন মাথায় দেবেন ম্যাক অ্যালিস্টার?

advertisement

অ্যানফিল্ডের প্রেস কনফারেন্স কক্ষে সেদিন কথাগুলো হয়তো মনের একদম গহিন থেকেই বেরিয়ে এসেছিল।বুয়েনস এইরেসের বিমানবন্দরে নেমে যে আলেক্সিস ম্যাক আলিস্টার কথা বললেন, তাঁর মধ্যে সেই আবেগ আবার কিছুটা কম। এবার অনেক বেশি পেশাদার। লিভারপুলে নিজের চুক্তি নিয়ে খোলামেলা কথা বলে সপ্তাহ দুয়েক আগে আলোচনায় এসেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। বলেছিলেন, ২০২৮ পর্যন্ত বর্তমান চুক্তির পর নতুন প্রস্তাব না পেয়ে তিনি ‘একটু কষ্ট পেয়েছেন’।

সেই কথার রেশ এখনো বাতাসে। তবে এবার সুর বদলেছে। তাঁর নিজের ভাষায়, ওই কথাগুলো এসেছে ‘আবেগ’ থেকে, ক্লাবকে দোষারোপ করার জন্য নয়।ঘটনার শুরু এই মাসের শুরুতে। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বসেছিলেন ম্যাক অ্যালিস্টার। সেখানে জানান, সতীর্থ রায়ান গ্রাভেনবার্চ ও দমিনিক সোবোসলাই নতুন দীর্ঘমেয়াদি চুক্তি পেয়েছেন দেখে তাঁর মনে একটু খচখচানি আছে।

তিনজনই তো একই সময়ে, ২০২৩ সালে, লিভারপুলে এসেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর