advertisement
advertisement

ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন তত্ত্ব, ‘কোভিডেও মৃত্যু হতে পারে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন তত্ত্ব, ‘কোভিডেও মৃত্যু হতে পারে’

প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা

advertisement

৪৩টি শুনানিতে সাক্ষ্য দিয়েছেন ৭৬ জন। কিন্তু ৪৪তম শুনানিতে ৭৭তম সাক্ষীর বক্তব্যে এল এমন এক দিক, যা আগের শুনানিগুলোয় আলোচনায়ই আসেনি। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রায় ছয় বছর পর তাঁর মৃত্যু নিয়ে চলা মামলায় এবার সামনে এল কোভিড-১৯-এর তত্ত্ব। আদালতের শেষ সাক্ষী, ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি বলেছেন, করোনাভাইরাসে ম্যারাডোনার মৃত্যু হয়েছিল—এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা মারা যান ২০২০ সালের ২৫ নভেম্বর। সে বছরই বিশ্বব্যাপী কোভিড মহামারিতে প্রচুর মানুষ মারা যায়। মৃত্যুর সময় বুয়েনস এইরেসের উপকণ্ঠে একটি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন ৬০ বছর বয়সী ম্যারাডোনা।সরকারি ফরেনসিক বিশেষজ্ঞ ও চিকিৎসক ফেরারি আদালতে বলেন, করোনাভাইরাস শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটিয়ে অল্প সময়ের মধ্যেই গুরুতর অবস্থার সৃষ্টি করতে পারে, এমনকি কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যুও হতে পারে।

আদালতে তিনি বলেন, ‘আমরা উড়িয়ে দিতে পারি না যে তিনি কোভিডে মারা গেছেন।’ তাঁর মতে, ময়নাতদন্তের সময় করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা না করাটা ছিল ‘পদ্ধতিগত ভুল’।ফেরারি এই বক্তব্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর