ভারতের সুপ্রিম কোর্ট
বিবেকের ডাকে সাড়া দিয়ে কেউ যদি জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাইতে অস্বীকার করেন, তবে তাঁর বিরুদ্ধে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হওয়া উচিত নয়। বন্দে মাতরম নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এটাই।
গতকাল মঙ্গলবার এ–সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ এই মৌখিক পর্যবেক্ষণের মধ্য দিয়ে জানিয়েছেন, কেউ বন্দে মাতরমের পুরোটা না গাইলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা ঠিক হবে না।বন্দে মাতরমের মোট ছটি স্তবক। কিন্তু স্বাধীনতার আগে থেকে সর্বত্রই প্রথম দুটি স্তবক গেয়ে আসা হচ্ছে, যেহেতু পরবর্তী স্তবকগুলোতে হিন্দু দেবী দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতীর স্পষ্ট উল্লেখ আছে।
ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতারা এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শরণাপন্ন হয়েছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।