advertisement
advertisement

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ভ্যানচালকের মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ভ্যানচালকের মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া বাজারে ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল বুধবার তোলা

advertisement

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হাসান শেখ (৩৮) মারা গেছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এর আগে বুধবার সকালে উপজেলার কলাবাড়ীয়া চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।হাসান শেখ কলাবাড়ীয়া চরকান্দিপাড়া এলাকার তারা মিয়া শেখের ছেলে।

তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। একটি পক্ষের নেতৃত্ব দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেখ সোহেল রানা। অপর পক্ষের নেতৃত্বে আছেন আবেদ আলী। সম্প্রতি আবেদ আলী পক্ষের ১১ জন একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হন। এরপর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরে গতকাল বুধবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর