advertisement
advertisement

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৯ জন নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৯ জন নিহত

advertisement

আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান সরকার। তবে পাকিস্তানের দাবি, সন্ত্রাসীদের দুটি আস্তানায় হামলা চালানো হয়েছে।

হামলায় ২২ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, হামলায় নারী এবং শিশুও নিহত হয়েছে। তিনি ঘটনাটিকে ‘আগ্রাসন ও অপরাধ’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।এক্সে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে হামলা চালানো হয়েছে।

তাদের ভাষ্য, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর