advertisement
advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা বিএজেআইএমের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের 
ওপর হামলার নিন্দা বিএজেআইএমের

advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিএজেআইএম)।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএজেআইএম বলেছে, ঘটনাটি শুধু ক্যাম্পাসে সংঘর্ষের বিষয় নয়, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর হামলা।গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় অন্তত ১০ জন আহত হন।

তাঁদের মধ্যে চারজন ক্যাম্পাস সাংবাদিক রয়েছেন।বিএজেআইএম বলেছে, সাংবাদিকদের মারধর, তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়া বা ঘটনা ধারণে বাধা দেওয়া কোনো বিচ্ছিন্ন সহিংসতা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর