advertisement
advertisement

হরমুজ প্রণালিতে বাড়ছে হামলা, তেলের দাম বেড়ে ১০২ ডলার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
হরমুজ প্রণালিতে বাড়ছে হামলা,  তেলের দাম বেড়ে ১০২ ডলার

জ্বালানি তেল

advertisement

আজ বৃহস্পতিবার বিশ্ববাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ এবং উপসাগর ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বেড়ে যাওয়ায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, বুধবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) কৌশলগত মজুত থেকে দ্রুত তেল ছাড়বে বলে জানায়। এই খবরে বিশ্ববাজারে তেলের দাম কমলেও এক দিনের ব্যবধানে বাজারে নতুন করে সরবরাহ–ঝুঁকি তৈরি হয়েছে।

অয়েল প্রাইস ডটকমের তথ্যানুসারে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১১টায় ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ০৬ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৩০ ডলারে ওঠে। যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ১ দশমিক ৫১ ডলার।

এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৭৯ ডলার।রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম ও সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হওয়ায় বুধবার আইইএ কৌশলগত মজুত থেকে তেল ছাড়ার কার্যক্রমে গতি আনার সিদ্ধান্ত নেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর