advertisement
advertisement

উপাচার্যকে বাসা থেকে ক্যাম্পাসে নিলেন বিএনপির নেতারা, গ্রেপ্তার আরও দুজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
উপাচার্যকে বাসা থেকে ক্যাম্পাসে নিলেন বিএনপির নেতারা, গ্রেপ্তার আরও দুজন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন ও বিএনপির স্থানীয় কয়েকজন নেতার উপস্থিতিতে উপাচার্যের কক্ষের তালা কেটে খুলে দেওয়া হয়। আজ সকালে তোলা

advertisement

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে তাঁর উপশহরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নিয়ে গেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়।

এ ছাড়া জামায়াতে ইসলামী, ছাত্রদল ও উলামা দলের নেতারাও অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন।আজ সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের উপস্থিতিতে উপাচার্যের কক্ষের তালা কেটে খুলে দেওয়া হয়। কক্ষটি মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

তদন্তকারী কর্মকর্তা ওই কক্ষে আলামত সংগ্রহ করেন।উপাচার্যকে হেনস্তা করে পদত্যাগপত্রে সই নেওয়ার ঘটনায় মামলা, একজনকে গ্রেপ্তারতালা খোলার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, তাঁদের মূল কাজ হলো তালা খুলে কক্ষটি তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নেতারা উপাচার্যের বাসায় যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর