গোলের পর নেইমারের উদ্যাপন
ডান পায়ের ঊরুর চোটে পড়েছিলেন গত ২ সেপ্টেম্বর। তারপর আজ সকালেই প্রথম মাঠে নেমেছিলেন নেইমার। ম্যাচ ফিটনেস নিয়ে সন্দেহ থাকায় সান্তোসের প্রথম একাদশে সুযোগ মেলেনি। দ্বিতীয়ার্ধে শুরুতে ফিলিপে কুতিনিওর বদলি হিসেবে নামেন মাঠে। ফ্ল্যামেঙ্গো তখন ম্যাচে ২-০ গোলে এগিয়ে।কিন্তু শেষ বাঁশি বাজার পর স্কোরলাইন ২-২। ম্যাচের ৮২ এবং ৮৮ মিনিটে পেনাল্টি থেকে দুটি গোল করেন নেইমার।
সান্তোসের ঘরের মাঠে ভিলা বেলমিরোয় ব্রাজিলিয়ান সিরি আ-র ম্যাচে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগেই সন্তুষ্ট থাকতে হয় ফ্ল্যামেঙ্গোকে। তাতে দুই দলেরই জয়রথ থামল। সান্তোস এর আগে জিতেছে টানা সাত ম্যাচ, ফ্ল্যামেঙ্গো টানা পাঁচ।৪৩ মিনিটে দানিলো এবং প্রথমার্ধে যোগ করা সময়ে লুকাস পাকেতার গোলে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো। গোল পেতে মরিয়া সান্তোস কোচ কুকা দ্বিতীয়ার্ধের শুরুতে নেইমারকে মাঠে নামালেও সান্তোস গোলের তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি।
শেষ পর্যন্ত ফ্ল্যামেঙ্গোর ডিফেন্সিভ মিডফিল্ডার জর্জিনিও নিজেদের বক্সে হ্যান্ডবল করলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।