১৩৪৭ থেকে ১৩৫১ সাল পর্যন্ত ইউরোপে তাণ্ডব চালানো প্লেগের জন্য দায়ী ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়ার ওয়েসন স্টেইন
বিশ্বজুড়ে মহামারি নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। এরই মধ্যে কি এবার প্লেগের সংক্রমণও ছড়িয়ে পড়ল?এ প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর, আমরা জানি না। আর একটু বিস্তারিত বললে রাশিয়ার সাইবেরিয়ার একটি প্লেগ গবেষণাগারের এক নারী কর্মী ‘রহস্যজনক নিউমোনিয়া’য় মারা গেছেন। গবেষণাগারটি পরে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে বেশি কিছু বলছে না।
তাতেই নানা জল্পনা ও গুঞ্জন ছড়িয়েছে।কে মারা গেছেনরাশিয়ার ইরকুতস্কে অবস্থিত সাইবেরিয়া ও দূরপ্রাচ্যবিষয়ক অ্যান্টিপ্লেগ ইনস্টিটিউটে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন ২৮ বছর বয়সী দারিয়া শিপিলোভা। চলতি মাসের শুরুতে ওই রহস্যজনক নিউমোনিয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ওই নারী যে হাসপাতালে মারা যান, সেখানকার কর্মী ও রোগীদের কোয়ারেন্টিনে রেখেছে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
একই সঙ্গে গবেষণাগারটির অন্য কর্মী ও দারিয়ার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোয়ারেন্টিনে রাখা হয়েছে।প্লেগ কি এখনো আছেহ্যাঁ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।